শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মাধবপুরে সাবেক মেম্বারের নেতৃত্বে হিন্দুবাড়িতে হামলা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২:৫১ পূর্বাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
মাধবপুরে সাবেক মেম্বারের নেতৃত্বে হিন্দুবাড়িতে হামলা

গোপালপুর গ্রামের সুশীল সরকার জানান, তাদের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত গ্রামের সাবেক ইউপি সদস্য বিএনপির নেতা বাচ্চু মিয়ার সঙ্গে বিরোধ চলছে।

বৃহস্পতিবার বাচ্চু মিয়া মেম্বারের নেতৃত্বে কয়েকজন মিলে তাদের বাড়িতে হামলা করে ঘরে থাকা জিনিসপত্র ফেলে দেয় এবং তাদের জমিতে ফলানো সবজি নষ্ট করে। স্থানীয় চেয়ারম্যান মীর খুর্শিদ আলমকে বিষয়টি অবগত করা হয়েছে।

এ ব্যাপারে বিএনপি নেতা বাচ্চু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার খাইয়া আর কাম নাই।

আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুর্শিদ আলম জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি সমাধান করা যায় কিনা আগামীকাল বসে দেখব।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।