মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাশিয়াকে সহায়তায় চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১ অপরাহ্ন আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
রাশিয়াকে সহায়তায় চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

শনিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তাবিষয়ক সম্মেলনের এক ফাঁকে সাইডলাইন বৈঠক করেন দেশ দুটির এই দুই শীর্ষ কর্মকর্তা। খবর আলজাজিরার।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস উইথ চক টড-এ রোববার সকালে প্রচারিত একটি সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন চীন রাশিয়াকে প্রাণঘাতী সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি ওয়াংকে স্পষ্ট বলেছেন, এতে ‘গুরুতর’ প্রভাব পড়বে আমাদের সম্পর্কের মধ্যে।

এদিকে, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা ‘নজরদারি বেলুন’ ও সেটি ভূপাতিত করার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জো বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা নতুন করে আরও একটি স্নায়ুযুদ্ধ চাইছি না।’ তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কখন এ বিষয়ে কথা বলবেন সেটি নিশ্চিত করেননি তিনি।