মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উঠতি মডেলদের যৌন হেনস্তা, অভিযোগ উরফির!

নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১:০২ অপরাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
উঠতি মডেলদের যৌন হেনস্তা, অভিযোগ উরফির!

আবারও যেন সেই মিটু ফিরে এলো! এবার এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ তুললেন মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। বিগ বস ওটিটিতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে খোলামেলা পোশাক পরার কারণে তিনি অধিক পরিচিত।


পাঞ্জাবের কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদির বিরুদ্ধে উরফির অভিযোগ। তিনি জানান, বিভিন্ন সময়ে উঠতি মডেল ও অভিনেত্রীদের অনৈতিক প্রস্তাব দিয়েছেন ওবেদ। এমনকি যৌন হেনস্তা করেছেন বলেও দাবি উরফির।

তরুণ এই অভিনেত্রী জানান, তার বদনাম করার চেষ্টা করেছিল ওবেদ আফ্রিদি। সিনেমায় সুযোগ পেতে হলে ‘কম্প্রোমাইজ’ করতে হবে; এমন কথাও বলেছিল সেই ডিরেক্টর।দু’জন মডেলের স্ক্রিনশট শেয়ার করে উরফি আরও জানান, তাদেরকেও হেনস্তা করেছিল ওবেদ। উরফির এই অভিযোগে সহমত পোষণ করেছেন মডেল প্রিয়াঙ্ক শর্মাও। প্রিয়াঙ্ক জানান, তার কাছের এক বান্ধবীকেও যৌন হেনস্থা করেছিলেন ওবেদ।

এসব অভিযোগের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি কাস্টিং ডিরেক্টর ওবেদ। এছাড়া বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যায়নি।