মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তুরস্ক কেঁপে উঠলো ৩৩ বার

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৪ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন
তুরস্ক কেঁপে উঠলো ৩৩ বার

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, সোমবার রাতের ভূমিকম্পের পর ৩২টি পরাঘাত অনুভূত হয়েছে। যার মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোইগু নিশ্চিত করে জানান, ভূমিকম্পে ৩ জন নিহত ও কমপক্ষে ২১৩ জন আহত হয়েছেন। নিহত তিনজন হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগি শহরের বাসিন্দা।

বেসামরিক সূত্রে জানা যায়, শুধু তুরস্ক নয়, পাশের দেশ সিরিয়া, লেবানন ও মিসরেও ভূকম্পন অনুভূত হয়েছে। এবারের এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৬৮০ জন আহত গয়েছে।

গৃহযুদ্ধের সময় থেকে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ভূমিকম্পের পর সিরিয়ায় আহত ৪৭০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।