বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার অধিকার নেই : তথ্যমন্ত্রী

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার অধিকার নেই : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, আমরা অনেক বছর আগে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। যারা স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতাবিরোধীদের চিন্তা-চেতনা লালন করে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।

হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো যেখানে জামায়াতে ইসলামীকে বর্জন করে, বিএনপি সেখানে তাদেরকে নিয়েই রাজনীতি করে, এটাই হচ্ছে বাস্তবতা। বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন শহরে যে কর্মসূচি পালন করছে, তার মূল উদ্দেশ্য হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনসহ আরও অনেকে।