মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকায় হাথুরুসিংহে

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
ঢাকায় হাথুরুসিংহে

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন টিম বাংলাদেশের প্রধান কোচ। হাথুরু অস্ট্রেলিয়া থেকে এসেছেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট টাইগারদের হেড কোচ হাথুরুসিংহেকে নিয়ে নির্ধারিত সময় রাত ১০টা ৪০ মিনিটের কয়েক মিনিট আগেই রাজধানী ঢাকা এসে পৌঁছায়।

জানা গেছে, মঙ্গলবার না হয় বুধবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও নির্বাচকদের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠক করবেন হাথুরুসিংহে। তারপর ২৩ ফেব্রুয়ারি শেরে বাংলায় জাতীয় দলের ক্রিকেটরদের প্র্যাকটিস দেখবেন তিনি।

ধারণা করা হচ্ছে, ঢাকা পৌঁছানোর পর ক্রিকেটারদের সাথে বসে প্র্যাকটিস শুরুর দিন তারিখ ঠিক করবেন দ্বিতীয়বার বাংলাদেশের হেড কোচ হয়ে আসা এ লঙ্কান।