ধোবাউড়ায় গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ির সীমানা সংলগ্ন জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াসমিন আক্তারের সাথে শত্রুতা চলে আসছে একই গ্রামের উসমান আলী গংদের। স্থানীয়ভাবে সালিসীর মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েকবার উদ্যোগ নিলেও নিষ্পত্তিতে রাজি হয়নি অভিযুক্ত উসমান আলীরা।
স্থানীয়রা জানায়, ইয়াসমিন আক্তার দীর্ঘদিন পূর্বে তার বাড়ির আঙ্গিনায় একটি আমগাছ ও বাঁশ রোপণ করে রক্ষণাবেক্ষণ করে আসছিলো। কিন্তু অভিযুক্ত উসমান আলীদের দাবি তাদের নামীয় জমিতে ফলন্ত আমগাছ ও বাঁশ রোপন করা হয়েছিলো। এ জন্যই তারা একটি ফলন্ত আমগাছ ও শতাধিক বাঁশ কর্তন করেন।
অভিযোগকারী ইয়াসমিন আক্তার বলেন, আমার শ্বশুরের নামীয় সাফকাওলা জমিতে আমি বাড়িঘর নির্মাণসহ বিভিন্ন ফলদ গাছ ও বাঁশ রোপন করিয়া রক্ষণাবেক্ষণ করছি। অভিযুক্ত উসমান আলীরা প্রভাব খাটিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমার শ্বশুরের নামে সাফকাওলা দলিল রয়েছে। এছাড়াও একাধিকবার ভূমি পরিমাপ করেও আমাদের দখলে তাদের কোনো জায়গা পাওয়া যায়নি।
এ বিষয়ে ধোবাউড়া থানার এসআই আতাউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

