মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাবেন জিনপিং

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০ অপরাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:০২ পূর্বাহ্ন
পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাবেন জিনপিং

বেইজিং ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে ক্রেমলিনকে বিরত রাখতে রাজি করার চেষ্টা করছে বলে জানা গেছে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (স্টার্ট) পারমাণবিক অস্ত্র চুক্তিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে।

২০১০ সালে ‘দ্য নিউ স্টার্ট’ চুক্তির মাধ্যমে অস্ত্রের সংখ্যা ও ব্যবহার সীমিত করা হয়। চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনই তা স্থগিত করলো রাশিয়া।

চীন রাশিয়াকে ‘ভয়াবহ’ সামরিক সহায়তা সরবরাহ করার কথা বিবেচনা করছে ৩ দিন আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এমন উদ্বেগ প্রকাশ করেন। এমনকি চীন যুদ্ধের অবসান ঘটাতে নিরপেক্ষ হিসেবে কাজ করার প্রস্তাবও দেয় চীন।

ব্লিঙ্কেন আরও বলেন, যে কোনো ‘প্রাণঘাতী’ সমর্থন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে গুরুতর সমস্যা সৃষ্টি করবে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের একবছর হতে চলেছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণের জন্য কথিত গণভোট করেছে রাশিয়া। তবে এখনো দু’পক্ষের লড়াই চলছে। সেই যুদ্ধের সমাপ্তি ঘটাতে সহায়তা করতে চায় চীন।