বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

একমুখী হয়ে গেছে স্বাধীনতার ইতিহাস : মেনন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৬:০৯ পূর্বাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
একমুখী হয়ে গেছে স্বাধীনতার ইতিহাস : মেনন

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা কর্মসূচিতে ‘কৃষি প্রশ্ন ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাশেদ খান মেনন আরো বলেন, স্বাধীনতার প্রশ্নে কৃষক শ্রমিকের অংশগ্রহণ এবং এতে তাদের জীবন মানের কি পরিবর্তন এসেছে তা আমাদের মনে রাখতে হবে।

তিনি বলেন, আইএমএফের ঋণের বিষযে তিনি বলেন,আমাদের উচ্চাভিলাষী বড় বাজেট ফেল করেছে, আমাদের ডলার সংকট এসে গেছে। তাই সব সর্ত মেনে নিয়ে আমরা আইএমএফের ঋণের জন্য স্বাক্ষর করেছি। তার ফলস্বরূপ ১৭ দিনে দুইবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়ে গেছে। কৃষকের ভর্তূকি কমাতে হচ্ছে। সারের দাম সেচের পানির দাম বেড়ে যাবে। এর ফলে নেতিবাচক প্রভাব ফেলেছে। কিন্তু এ দেশের ১৬ কোটি মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে যুক্ত।

এসময় শিক্ষা ক্ষেত্রে সাম্প্রদায়িকীকরণের অভিযোগ উত্থাপন করেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজসেবী শামসুল হুদা, জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক।