মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজনীতি করতে পারবেন খালেদা জিয়া : আইনমন্ত্রী

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ অপরাহ্ন
রাজনীতি করতে পারবেন খালেদা জিয়া : আইনমন্ত্রী

বৃহস্পতিবার (২৩) রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বেগম জিয়াকে মুক্তি দেয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না।

খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা উনার বিষয়, আমি উনাকে কী পরামর্শ দেব। আইনি পরামর্শ প্রয়োজন হলে উনাদের আইনজীবীদের কাজে লাগাতে পারে। নাহলে আমার কাছে চিঠি লিখুক।

আনিসুল হক বলেন, আমাদের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই।