মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নারীদের সম্মান করতে বললেন প্রভা

নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১:৪২ অপরাহ্ন আপডেট: ৫ জুন ২০২৫, ৯:১৬ অপরাহ্ন
নারীদের সম্মান করতে বললেন প্রভা

প্রভা লেখেন, কোনো নারীর বিবাহবিচ্ছেদ হলে বলা হয় সে নিজে স্বামীকে ধরে রাখতে পারেনি। ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, সে কী পোশাক পরেছিল? কোনো নারীর সন্তান না হলে তাকে বন্ধ্যা বলা হয়। কোনো ছেলে সন্তান জন্ম না হলে বলা হয় ওই নারীর গর্ভে কোনো ছেলে নেই, তারই সব দোষ। আবার কোনো নারী যদি ধনী এবং স্বাধীনতা প্রিয় হয় তাহলে তাকে পতিতা বলা হয়।

এই অভিনেত্রী লেখেন, কোনো সন্তান খারাপ হলে সব দোষ মায়ের, তার মা-ই সন্তানকে নষ্ট করেছে। কোনো মেয়ে যদি খেলাধুলা করতে যায় তাহলে বলা হয়- তুমি মেয়ে, তোমার জন্য এটা খুবই কঠিন এবং এটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না।

প্রভা আরও লিখেছেন, কোনো নারী যদি পুনরায় বিয়ে করেন তাহলে বলা হয় সে তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেনি। আর নারীরা এসব পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকেন। এই পৃথিবীতে একজন নারী হওয়া সত্যিই সহজ নয়। আসুন সবাই নারীদের সম্মান করি।

কিছুদিন আগেই গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে খবরের শিরোনামে এসেছিলেন প্রভা! বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় বিনোদন অঙ্গনের অনেকের নজরে আসে তারা। এ থেকেই তাদের প্রেমের গুঞ্জনের শুরু। যদিও দু’জনের দাবি, একে অপরের ভালো বন্ধু।