শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘স্মার্ট’ খেলোয়াড় তৈরি করবে স্মার্ট বাংলাদেশই : প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
‘স্মার্ট’ খেলোয়াড় তৈরি করবে স্মার্ট বাংলাদেশই : প্রধানমন্ত্রী

রবিবার (২৬ ফেব্রুয়ারি) শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা যত বেশি হবে শিক্ষার্থীদের মেধা ও মনন তত উন্নত হবে। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসে খেলাধুলার দিকে জোর দিয়েছে।

তিনি আরো বলেন, আমাদের পরিবারটা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। আমার দাদাও খেলতেন ফুটবল, আমার ছোট ভাই কামাল, সে তো বহুমুখী প্রতিভার অধিকারী ছিল। কামাল একাধারে ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন খেলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আবাহনী ক্রীড়াচক্র সে নিজেই গঠন করে ও সেভাবেই আমাদের যুব সমাজকে খেলাধুলায় প্রতি সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছিল। সাংস্কৃতিক দিক দিয়ে সে অনেক উন্নত ছিল। এছাড়া উপস্থিত বিভিন্ন নাটকেও তার পারদর্শিতা ছিল।

এসময় প্রতিবন্ধিদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের প্রতিবন্ধী খেলোয়াড়রাও পিছিয়ে নেই। বিভিন্ন অলিম্পিকে তারা আমাদের জন্য স্বর্ণপদক অর্জন করে নিয়ে আসছেন। আমরা চাই বাংলাদেশ আত্ম সম্মানে যেমন এগিয়ে যাবে তেমনি ক্রীড়া ক্ষেত্রেও উৎকর্ষতা এবং উন্নত খেলোয়াড় সৃষ্টি করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় আমরা আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারব।