মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সানি লিওনের সঙ্গে আরো যারা আসেন

নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১:৫২ অপরাহ্ন আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সানি লিওনের সঙ্গে আরো যারা আসেন

তবে জানা যায়, শুধু সানি লিওন একা নন- তার সঙ্গে এসেছেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি ও কৈলাস খের, ‘কাঁটা লাগা’খ্যাত গায়িকা শেফালি জারিওয়ালা রয়েছেন। এছাড়াও কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানও এসেছিলেন এই অনুষ্ঠানে। নুসরাতের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তও ছিলেন।

জানা যায়, কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন তারা। এরপর কিছুটা বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর ১০০ ফিট এলাকার একটি কনভেনশন হলে তাপস-মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন তারা।   তাপস-মুন্নীদের মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনার ওই আয়োজনের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে যায়। যেখানে সানি লিওনের সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতীক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।

জানা গেছে, একদিনের সফরে ঢাকায় আসেন তারা। রোববার (১৩ মার্চ) সকালের একটি ফ্লাইটে ভারতে ফিরে গেছেন বলিউড ও টলিউড তারকারা।