মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ২ মার্চ ২০২৩, ১:১০ পূর্বাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে ইংল্যান্ড। তবে ব্যাটার ও বোলারদের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ ক্রিকেটাররা। এখনো আছেন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। যাদের অভিজ্ঞতায় ভরসা বাংলাদেশের।

সাত বছর পর আবার ইংল্যান্ড এসেছে বাংলাদেশে। এবার অবশ্য আরো শক্তিশালী ইংল্যান্ড, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেটের পসরা সাজিয়ে যে কোনো দলের জন্য হুমকি হয়ে উঠেছে জস বাটলারের দল।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড স্কোয়াড
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড ও জোফরা আর্চার।