মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বোরকা পরে দুনিয়া মাতাচ্ছেন কে এই র‍্যাপার?

নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১:৫৩ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২:৩৭ পূর্বাহ্ন
বোরকা পরে দুনিয়া মাতাচ্ছেন কে এই র‍্যাপার?

কিন্তু এবার এমন একজন নারী র‍্যাপার রয়েছেন, যিনি আধুনিক পোশাক নয় বরং বোরকা পরেই মাতাচ্ছেন র‍্যাপ দুনিয়া। ওই র‍্যাপারের নাম ইভা বি। যিনি পাকিস্তানের সংখ্যালঘু বালোচ উপজাতির প্রথম র‍্যাপ গায়িকা।  

বোরকায় সারা শরীর ঢাকা থাকলেও ইভার চোখে রয়েছে দৃঢ় সাহস আর গলায় সোচ্চার কণ্ঠস্বর। প্রতিভা বিকাশে নারীর হিজাব বা বোরকা পরিধানকে বাধা মনে করেন না তিনি। পাকিস্তানের একাধিক গণমাধ্যমকে ইভা বলেন, হিজাব আমার প্রতিভা বিকাশে প্রতিবন্ধক নয়।

২০১৪ সালে গান গাওয়া শুরু করেছিলেন ইভা। কিন্তু মানুষের সমালোচনা শুনে গান গাওয়া থামিয়ে দিয়েছিলেন তিনি। চার বছর গান গাওয়া থেকে দূরে থাকার পর ভাইয়ের কাছ থেকে বোরকা পরার শর্তে গান গাওয়ার অনুমতি পান ইভা।

কোক স্টুডিওর ‘কানা ইয়ারি’ গানে কণ্ঠ দিয়েছেন ইভা। গানটি তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা এনে দেয়। এ গানটি ১৯ জানুয়ারি প্রকাশের পর থেকে এ পর্যন্ত ইউটিউবে ভিউ হয়েছে ১ কোটি ১৭ লাখের বেশি বার।