মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেষ মুহূর্তের গোলে সেরা রিয়াল মাদ্রিদ

প্রকাশ: ৩ মার্চ ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৩:০০ পূর্বাহ্ন
শেষ মুহূর্তের গোলে সেরা রিয়াল মাদ্রিদ

জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে শেষ ১৫ মিনিটে গোল করাতে সবার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ক্লাবটি সব ম্যাচ মিলিয়ে শেষ ১৫ মিনিটে ১৭টি গোল করেছে। মাদ্রিদের পরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারকাবহুল ফরাসি ক্লাব পিএসজি।

পিএসজিও ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় তুলে নিতে বেশ দক্ষ। চলতি মৌসুমে পিএসজি এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে শেষ ১৫ মিনিটে গোল করেছে ১৬টি। তালিকায় ১৪ গোল নিয়ে পিএসজির পরের স্থানেই রয়েছে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।

১৩ গোল করে তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে ব্রেমেন, লাইপজিগ, নাপোলি ও উদিনেসে। ট্রান্সফার মার্কেটের সেই তালিকার সেরা দশে জায়গা হয়নি বার্সেলোনার। লা লিগায় ক্লাবটি বেশ ভালো ছন্দে থাকলেও চলতি মৌসুমে শেষ মুহূর্তে খুব বেশি গোলের দেখা পায়নি তারা।