মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো ইংল্যান্ড

প্রকাশ: ৪ মার্চ ২০২৩, ২:৫৪ পূর্বাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো ইংল্যান্ড

আগের ম্যাচের নায়ক মালানকে আউট করেন টাইগার অফ স্পিনার মিরাজ। ২১তম ওভারে ভিন্সকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাইজুল। ১৬ বলে ৫ রান করে ফেরেন ভিন্স। এরপর জেসন রয়ের ব্যাটে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। ১০৪ বলে ক্যারিয়ারের ১২ তম শতরান পূর্ণ করেন জেসন রয়।

৩৬তম ওভারে ইংলিশ ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। আউট হওয়ার আগে ১২৪ বলে ১৮ চার ১ ছক্কায় জেসন রয় করেন ১৩২ রান। এরই সঙ্গে ভাঙে অধিনায়ক জস বাটলারের সঙ্গে তার ৯২ বলে ১০৯ রানের চতুর্থ উইকেট জুটি। ৬৪ বলে ৭৬ রানের ঝরো ইনিংস খেলে দলকে বড় স্কোর গড়ার পথে নিয়ে যান জস বাটলার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেসন ভিন্সি, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।