মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিউইয়র্কে আবাসিক ভবনে আগুন, দুই শিশুসহ নিহত ৫

প্রকাশ: ৫ মার্চ ২০২৩, ১০:৪০ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন
নিউইয়র্কে আবাসিক ভবনে আগুন, দুই শিশুসহ নিহত ৫

স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। । খবর সিবিএস নিউজের।

জানা যায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস
স্থানীয় ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার জানান, আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে খবয় পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও, পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। একপর্যায়ে ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও, বাড়ির ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। পরে ভবনটির একতলা থেকে দুটি ও দুতলা থেকে তিনটি মরদেহ বাইরে নিয়ে আসা হয়।

কিয়ার আরও বলেন, আগুন ছড়িয়ে পড়লে এক ব্যক্তি দুতলা থেকে লাফ দেন। আগুন লাগার কারণ ও উৎস উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। স্প্রিং ভ্যালির পুলিশ প্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই আমরা অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবো বলে আশা করছি। এ ঘটনায় আমরা পুরো স্প্রিং ভ্যালি ও নিউইয়র্কবাসী শোক জানাচ্ছি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।