উদ্ধারকারী কুকুরদের সম্মান জানাল তুরস্ক

প্রায় এক মাস উদ্ধারকাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্স। কুকুরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর দ্য নিউ আরবের।
শুক্রবার (৪ মার্চ) এ ব্যাপারে তার্কিস এয়ারলাইন্সের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন,এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল।
যেসব কুকুর তুরস্কে এসেছিল সেগুলোর মধ্যে কয়েকটি ২০১৭ সালে অংশ নিয়েছিলো মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে।

