বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইউক্রেনের জাপোরিঝিয়ায় ভয়াবহ রুশ হামলা, নিহত ১০

প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১০:২১ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
ইউক্রেনের জাপোরিঝিয়ায় ভয়াবহ রুশ হামলা, নিহত ১০

এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, জাপোরিঝিয়া শহরে ভয়াবহ রুশ হামলায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। খবর ইয়েনি সাফাকের।

দেশটির কর্মকর্তারা আরো জানান, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। শহরের বহু ভবন রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। খেরসন অঞ্চলের পোনিয়াতিভকা গ্রামের একটি বাড়িতে আঘাত করে রাশিয়ার ছোড়া গোলা।

গত বছর ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরু হয় রাশিয়ায়। এর কয়েক দিন পরই খেরসন দখলে নেয় রুশ বাহিনী। তবে গত নভেম্বরে তা ফের ফিরিয়ে নেয় ইউক্রেন। অঞ্চলটিতে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ চালান পুতিনের সেনাকর্মীরা।

এদিকে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, বাখমুতে শনিবার ১৩০টি গোলাবর্ষণ করেছে রাশিয়া। বাখমুত পুরোপুরি ঘেরাও করে ফেলতে চাইছেন তারা। তবে আমরা তা হতে দেব না। বাখমুতে গত কয়েক দিন ধরে চলছে তুমুল লড়াই। ইউক্রেন বলছে, দুর্গের মতো শহরটিকে রক্ষা করবেন ইউক্রেনীয় সেনারা। বাখমুতে পরিস্থিতি কঠিন, তবে নিয়ন্ত্রণে আছে। বাখমুতে তীব্র যুদ্ধের কারণে শহরটি থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছেন অসংখ্য বাসিন্দা।