মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ম্যানইউকে ৭ গোল দিয়ে রেকর্ডরাঙা জয় লিভারপুলের

প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ম্যানইউকে ৭ গোল দিয়ে রেকর্ডরাঙা জয় লিভারপুলের

সেরা চারের সম্ভাবনাও তাতে উজ্জ্বল হয়েছে। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৪২। এর আগে লিভারপুলের একই প্রতিপক্ষের বিপক্ষে বড় জয়টি ছিল ১৮৯৫ সালে! জিতেছিল ৭-১ গোলে। তখন অবশ্য দুই দলই ছিল দ্বিতীয় বিভাগে।

আর ম্যানইউ ১৯৩১ সালের পর নিজেদের ক্লাব ইতিহাসে এত বাজে হারের নজির গড়েছে। তারা সর্বশেষ ১৯৩১ সালে উভারহ্যাম্পটনের কাছে ৭-০ গোলের লজ্জা পেয়েছে। অ্যানফিল্ডে প্রথম গোলের আগ পর্যন্ত কিছুটা হলেও এগিয়ে ছিল ম্যানইউ।

ব্রুনো ফার্নান্দেস ও মার্কাশ র‌্যাশফোর্ডরা সুযোগ মিস করার পরই ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে লিভারপুল। ৪৩ মিনিটে গোলের সূচনা করেন গাকপো। অ্যান্ডি রর্বাটসনের ডিফেন্স চেরা পাস থেকে জালে বল পাঠিয়েছেন। লিভারপুলের কাছে উৎসবের ক্ষণ হয়ে উঠে মূলত দ্বিতীয়ার্ধ। বিপরীতে এই অর্ধ ‘হরর শো’ হয়ে উঠে প্রতিপক্ষের কাছে! এই অর্ধে দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছেন ডারউইন নুনেজ।

এই গোলের জন্য ম্যানইউর দুর্বল রক্ষণেরও দায় কম নয়। ৫০ মিনিটে গাকপো নিজের জোড়া গোলে স্কোর ৩-০ করেছেন। গোলটির জন্য ডাচ তারকার কৃতিত্বই বেশি। গোলমুখে দারুণভাবে ম্যানইউ গোলকিপারকে বোকা বানিয়ে জাল কাঁপিয়েছেন। ৬৬ মিনিটে স্কোরশিটে নাম তুলেছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও।

১২ গজ দূর থেকে তার শক্তিশালী প্রচেষ্টায় স্কোর ৪-০ হয়েছে। তার পরেও থামানো যায়নি তাদের। মনে হচ্ছিল গোলের জন্য স্বাগতিকরা আরও ক্ষুধার্ত! তার পর ৭৫ মিনিটে ফ্রি কিক থেকে ম্যানইউ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে হেন্ডারসনের ক্রসে দারুণ এক হেডে দ্বিতীয় গোল তুলে নেন ডারউইন। ৮৩ মিনিটে ম্যানইউর বাজে রক্ষণে সালাহও তুলে নেন আরেকটি। তাতে লিভারপুলের হয়ে ক্লাবটির কিংবদন্তি রবি ফউলারের ১২৮টি প্রিমিয়ার লিগ গোলের রেকর্ড ভেঙেছেন তিনি।

সালাহর গোল এখন ১২৯টি। ৮৮ মিনিটে কফিনের শেষ পেরেকটি ঠুকেছেন বদলি হয়ে নামা ফিরমিনো।