মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাকিস্তান-অস্ট্রেলিয়াকে পেছনে ফেললো টাইগাররা

প্রকাশ: ৭ মার্চ ২০২৩, ১১:২৭ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন
পাকিস্তান-অস্ট্রেলিয়াকে পেছনে ফেললো টাইগাররা

এতে অবনতি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সমান পয়েন্ট থাকা পাকিস্তান নেট রানরেটে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে অর্থাৎ পাঁচে নেমে গেছে। অন্যদিকে, ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ পরাজয়ে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশে পা রাখার আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ১৩৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছিল ইংল্যান্ড। তাদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ছিল ভারত। আর ১৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়ে সিরিজ জয়ের পাশাপাশি তারা উঠে আসে টেবিলের শীর্ষে। ২৪ ম্যাচ শেষে ১৫ জয়ে তাদের পয়েন্ট এখন ১৫৫।

সিরিজের শেষ ম্যাচ হেরে গেলেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে লায়ন্সরা। অন্যদিকে দুইয়ে আছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের ওপরে তথা তিনে অবস্থান করছে ভারত।