বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

এমবিবিএস পরীক্ষায় পাসের হার ৩৫.৩৪ শতাংশ

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১:১৪ পূর্বাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
এমবিবিএস পরীক্ষায় পাসের হার ৩৫.৩৪ শতাংশ

রবিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, এ বছর ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৯ হাজার ১৯৪ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী পাশ করেছে ২০ হাজার ৮১৩ জন শতকরা হিসেবে তা ৪২ দশমিক ৩১ শতাংশ আর মেয়ে পরীক্ষার্থী পাস করেছে ২৮ হাজার ৩৮১ জন মেয়েদের মধ্যে পাশের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ এমবিবিএস এই ভর্তি পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামাল তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ৮৮।