শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খাদে পড়ে মাইক্রোবাসে বিস্ফোরণ, নিহত ৪

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:২২ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
খাদে পড়ে মাইক্রোবাসে বিস্ফোরণ, নিহত ৪

সোমবার (১৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, রাঙামাটিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসটি খাদে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে দুই নারী ও এক শিশুসহ চারজন নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করে । এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।