মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশের জমায়েত

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ২:৫৩ পূর্বাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশের জমায়েত

প্রায় তিন ঘণ্টাব্যাপী নিউমার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে এসেছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। তবে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এখনো মুখোমুখি অবস্থানে রয়েছেন।

জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজ তিন শিক্ষার্থীর কাপড় কিনতে গেলে দোকাদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।