শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অগ্নিকাণ্ড দেখতে যাবার পথে ট্রাক চাপায় নিহত ২

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ৯:৩১ অপরাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অগ্নিকাণ্ড দেখতে যাবার পথে ট্রাক চাপায় নিহত ২

বুধবার (২২ মার্চ) রাতে নেত্রকোনা আঞ্চলিক সড়কের বেলতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলি গ্রামের সত্তু মিয়ার পুত্র রুবেল মিয়া (৩০) ও একই গ্রামের আ. রশিদের পুত্র লাট মিয়া (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাত প্রায় সাড়ে ১০ টায় পার্শ্ববর্তী শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তা দেখতে নিহত ও আহতরা সিএনজিতে করে রওয়ানা হয়। সিএনজিটি চরপাড়া হাফিজিয়া মাদরাসার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয়। এসময় ট্রাক চাপায় লাট মিয়া,শামসুল হক, বাদশা মিয়াসহ অজ্ঞাত একজন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে রাস্তায় লাট মিয়া মৃত্যুবরণ করে।

গৌরীপুর থানার ডিউটি অফিসার নাজমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া আব্দুর রশিদের ছেলে হুমায়ুন মিয়া (২০), বেলতলী মধ্যপাড়ার আব্দুস সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২) নিহত হন।