মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে লিটন

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে লিটন

তবে দলীয় ৯১ রানে আউট হন লিটন। তিনি ২৩ বলে ৪৭ রান করে সাঝঘরে ফিরেন। এর ফলে তিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারে দশম হাফসেঞ্চুরি হাত ছাড়া করেছেন।

সোমবার (২৭ মার্চ) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশদের দলপতি।

এছাড়া চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ দুটো হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ। এরপর ঢাকায় দুদলের একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের নেতৃত্বেই ইংলিশদের কয়দিন আগেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

এবারও আগ্রাসী, আক্রমণাত্মক ক্রিকেটে আইরিশদের হোয়াইটওয়াশ করতে মুখিয়ে আছে সাকিবরা। এমনকি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে টাইগাররা। এখন পর্যন্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে টাইগাররা তিনবার ও আইরিশরা একবার জিতেছে। একটি ম্যাচে কোনো ফল হয়নি।

এছাড়া মাত্র দশ দিনের ব্যবধানে ২টি সিরিজ জিতে আত্মবিশ্বাসে বলীয়ান টাইগাররা আজ ফের মাঠে নামেছে। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আইরিশদের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি হাথুরুসিংহের শিষ্যদের সামনে।