শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মাধবপুরে অবাধে বিক্রি হচ্ছে পলিথিন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১:০৬ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
মাধবপুরে অবাধে বিক্রি হচ্ছে পলিথিন

একটি চক্র দীর্ঘদিন যাবত এই পলিথিন ব্যাগ বিক্রি করে যাচ্ছে। অবাধে পলিথিন ব্যাগ অবাধে বিক্রি করা হলেও প্রশাসনের অভিযান নেই বললেই চলে। মাধবপুর পৌর শহর, মনতলা, চৌমুহনী, ধর্মঘর, ছাতিয়াইন, তেলিয়াপাড়া, নোয়াপাড়া, শাহপুর, হরষপুর, শাহজীবাজার এলাকাসহ ছোট বড় বাজারগুলোতে এই পলিথিন বিক্রি হচ্ছে। সহজে পাওয়ায় খুচরা দোকানদাররাও কাষ্টমারের হাতে ধরিয়ে দিচ্ছে পলিথিন ব্যাগ।

মাধবপুর সদরসহ কয়েকটি বাজারের বড় বড় দোকানগুলোতে বিক্রি হচ্ছে পলিথিনের রোল। সাধারণ লোকজন এই পলিথিন ব্যবহার করে যত্রতত্র ফেলে দেয়ায় পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। অপরদিকে নদী খাল বিলে পলিথিন ব্যাগ ফেলার কারণে নদী হারাচ্ছে তার নাব্যতা। এই পলিথিন ব্যাগ সহজে পাওয়ায় লোকজন এখন পাটের তৈরী ব্যাগ কিনতে আগ্রহ হারাচ্ছে।

পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনা করে বাংলাদেশে ২০০২ সালে পরিবেশ সংরক্ষণন আইন ১৯৯৫৫৫ এর প্রেক্ষিতে পলিথিনের ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন এবং পরিবহন নিষিদ্ধ করা হয়। তবু পলিথিনের ব্যবহার বন্ধের কোন উদ্যোগ নেই। পলিথিনের দূষণ নিয়ে সারা বিশ্বে শোরগোল। গবেষকরা বলছেন বর্তমানে পলিথিন দূষণের মাত্রা বজায় থাকলে ২০৫০ নাাগদ সাগরে মাছের চাইতে পলিথিনের খন্ডিত অংশের সংখ্যা বেশি হবে। বিষয়টি কতটা উদ্বেগের তা হয়ত আমরা অনেকেই ঠাওর করতে পারছি না। শহর কিংবা গ্রাম প্রতিটি অঞ্চলের ক্ষেত্রেই জলাবদ্ধতা একটি মারাত্মক সমস্যা। শহর, গ্রামের পয়ঃনিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় ড্রেন। কিন্তু ইদানিংকালে এই ড্রেন ময়লায় বন্ধ হয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। ময়লার মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে পলিথিন ও প্লাস্টিক বোতল।

প্রভাষক আব্বাস উদ্দিন মিজান জানান, আমরা এখনো পরিবেশ দুষণের পক্ষে না। পলিথিন মাটির নিচে গিয়েও পচে না। এটির দিন দিন ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সরকার পলিথিন নিষিদ্ধ করলেও স্থানীয় প্রশাসন এটির বেচা-কিনা বন্ধ করা জরুরি। আর উপজেলা প্রশাসন পলিথিন ব্যবহার না করার বিষয়ে সচেতনতামূলক সেমিনার করতে পাড়েন। তাতে অনেকেই পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো জানতে পারবে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন জানান, আমরা বিভিন্ন খাদ্য দ্রব্য পলিথিন ব্যবহার করে আনায়ন করি, নিম্নমানের এসব পলিথিন খাদ্যে এক ধরনের বিষক্রিয়া করে যা শরীরের জন্য ক্ষতিকর। পলিথিন মোড়ানো গরম খাবার খেলে মানুষের ক্যান্সার ও চর্মরোগের সংক্রমন হতে পারে। পলিথিন মাছ ও মাংস প্যাকিং করলে তাতে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। এছাড়া উজ্জল রংয়ের পলিথিনে রয়েছে সিসা ও ক্যাডমিয়াম, যার সংস্পর্শে চর্মরোগ তৈরি হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আহসান জানান, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।