অল্পের জন্য রক্ষা পেলো তিন প্রাণ

এ দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (২৯ মার্চ) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী থেকে গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। রাত ৮টা ২০ মিনিটের দিকে ট্রেনটি বোয়ালমারী উপজেলার সৈয়দপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি ট্রেনের নিচে দুমড়ে-মুচড়ে আটকে যায়। এ সময় ট্রেনের সামনের বাম্পার ভেঙে যায়। প্রায় তিন ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি।
বোয়ালমারী রেলস্টেশন এলাকার লাইনম্যান চাঁন মিয়া বলেন, খবর পেয়ে লোকজন নিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ট্রেনটি চালু হয়। নসিমন আটকে ট্রেনের ইঞ্জিনের বাম্পার ভেঙে যায়। ভারী লোহার বাম্পারটি খুলে ট্রেনের বগির সঙ্গে বেঁধে ট্রেনটি চালু করা হয়।
বোয়ালমারী রেলস্টেশনের বুকিং ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, ট্রেনটি রাত আটটা ২০ মিনিটের দিকে বোয়ালমারীর সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে একটি নসিমনকে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি। রাত ১১ টা ১০ মিনিটের দিকে বোয়ালমারী স্টেশন থেকে ট্রেনটি গোবরার উদ্দেশ্যে ছেড়ে যায়।

