বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

প্রথম আলো কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
প্রথম আলো কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বৃহস্পতিবার (৩০ মার্চ) এ পুলিশ মোতায়েন করা হয়। এর আগে, বুধবার (২৯ মার্চ) প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আদালতে হাজির করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় রিমান্ড চাইবে না পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এজাহারে বলা হয়, প্রথম আলোর ওই মিথ্যা তথ্য প্রকাশ এবং অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার করে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার উপক্রম হওয়ায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।