শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নেত্রকোনায় বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ১০:৪১ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
নেত্রকোনায় বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। হামলাকালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে সীমান্তের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে।

এ ঘটনায় একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (৩৮) গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে লক্ষ্মীপুর গ্রামে একটি বাড়িতে সুপারি পাচারের গোপন খবরে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় স্থানীয় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজনের মৃত্যু হয়।

নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, আমার ছেলে দিনমজুরের কাজ করে। ওই এলাকার সুপারি কারবারিরা তাকে সুপারির বস্তা মাথায় করে বর্ডারের কাছে নিতে বলে। তখন বিজিবির গুলিতে সে মারা যায়।

এ বিষয়ে ৩১ বিজিবির লে. কর্নেল মো. আরিফুর রহমান বলেন, রাতে বর্ডারে চোরাই মাল পাচার হওয়ার খবর পেয়ে বিজিবি জওয়ানরা সীমান্তে টহল জোরদার করে। তখন চোরাকারবারিরা জওয়ানদের ওপর হামলা চালালে এক জওয়ান গুরুতর আহত হয়। পরে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি চালায় বিজিবি।