শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধার ওপর হামলায় তাহিরপুরে আহত ৫

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩, ৯:৪৩ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধার ওপর হামলায় তাহিরপুরে আহত ৫

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন (৭৫) তার ছেলে ছাত্রলীগ নেতা সোহেল আহমদ বাবু (২৮), মেয়ে শান্তা আক্তার (২৪), একই গ্রামের আলাল মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩১), তোফাজ্জল হোসেন (২৫)।

গুরুতর আহত মোশারফ ও তার ভাই তোফাজ্জলকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার ইফতারের পরে সাবেক ইউপি চেয়াম্যান ও মুক্তিযোদ্ধা আমির উদ্দিনের ছেলে ও তার ব্যবসায়িক পার্টনার মোশাররফ কলাগাও বাজারে তাদের অফিসে বসে হিসেব করছিলেন। এ সময় বাবুর চাচাত ভাই একই গ্রামের মৃত জামির আলীর ছেলে হৃদয় (২৮), সৌরভ মিয়া (২৬), ঈশান (২২) ও একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে এলাকার চিহ্নিত চোরাকারবারি আলী (৩২) বাবুর কাছে এসে ঘর ভাড়া চায়। একে কেন্দ্র করে বাবু ও তার চাচাত ভাই সৌরভের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৌরভসহ তারা বাবু ও মোশারফের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে বাবু, মোশারফ ও তোফাজ্জল আহত হয়। ঘটনার খবর পেয়ে বাবুর বাবা সাবেক ইউপি চেয়াম্যান ও বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন (৭৫) ও তার মেয়ে শান্তা (২৪) এগিয়ে এলে তারা তাদেরকেও এলোপাতাড়ি মারধর করে আহত করে।

আহত মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রলীগ নেতা বাবু বলেন, সামান্য ১৫০০ টাকা নিয়ে আমি, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ও আমার বোনসহ আমার ব্যবসায়িক অংশীদারের ওপর হামলা করে আমাদের আহত করেছে তারা। আমরা এ সময় আমাদের ব্যবসার হিসেব করছিলাম। লেবারদের বিল দিচ্ছিলাম।

এ বিষয়ে বক্তব্য জানতে সৌরভের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ করেননি তিনি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মৌখিকভাবে ঘটনার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।