শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৩, ৮:৪৩ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ২

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের ঝাউসি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য সুমন চৌহান কাপতাই ৪১ বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণার বারহাট্রা উপজেলার বকুল চৌহানের ছেলে। নিহত সিএনজি চালক অসীম মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। আহতরা হলেন- মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজি চার যাত্রী নিয়ে নেত্রকোণার উদ্দেশে আসার পথে নেত্রকোণা সদর উপজেলার ঝাউসি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যান এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এক বিজিবি সদস্যসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।