শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিলেটে সড়ক দুর্ঘটনা, নিহত ২

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৩, ৮:৪২ অপরাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
সিলেটে সড়ক দুর্ঘটনা, নিহত ২

বুধবার (৫ এপ্রিল) রাত ১০টায় সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুলক রায় (৩০) বিক্রম চন্দ্র মণ্ডল (২৯)। তারা দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সিলেট জেলা পুলিশ কর্মকর্তা শ্যামল বণিক বলেন, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল পুলিশের একটি পিকআপ। পথে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপের। এসময় ট্রাকের পেছনে ছিল একটি মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি আবার তিনজন নিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পুলক রায় মারা যান। আর আহত বাকি দুজনের মধ্যে বিক্রম চন্দ্র মণ্ডল রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আহত ফয়সল (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ওই পিকআপচালকসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।