মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জাতীয় দলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইতালি অধিনায়ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ৭:২৯ অপরাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
জাতীয় দলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইতালি অধিনায়ক

এই ম্যাচটিই হচ্ছে কিয়েল্লিনির জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। তার নেতৃত্বেই ২০২০ ইউরো জেতে আজ্জুরিরা। কিন্তু ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। এবার জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানালেন কিয়েল্লিনি। সিরি আতে সোমবার সাসোলার বিপক্ষে ২-১ গোলে জুভেন্তাসের জয়ের পর এ কথা জানান তিনি।

কিয়েল্লিনি বলেছেন, ‘যদি আমি সুস্থ থাকি, তাহলে ওয়েম্বলিতে আর্জেন্টিনার ব্পিক্ষে জাতীয় দলকে বিদায় বলবো। এটা দারুণ ব্যাপার হবে আর্জেন্টিনার বিপক্ষে এমন উদযানমূলক একটা ম্যাচে ইতালির হয়ে খেলাকে বিদায় বলা। জাতীয় দলের জন্য, এটাই আমার শেষ।’

২০১২ সালে স্পেনের কাছে ইউরো ফাইনাল হারে ইতালি, ওই দলের অধিনায়ক ছিলেন কিয়েল্লিনি। ক্যারিয়ারটা শুরু হয়েছিল অবশ্য আরও অনেক আগে। ২০০৪ সালে ইতালির হয়ে প্রথম মাঠে নামেন তিনি। দেশের হয়ে মোট ১১৬টি ম্যাচে মাঠে নেমেছেন ইতালিয়ান তারকা।