মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আক্রমণে বেগবান হতে চায় বার্সা

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ৬:৫১ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৭:২২ অপরাহ্ন
আক্রমণে বেগবান হতে চায় বার্সা

আনসু ফাতিতে ভাবা হচ্ছিল লিওনেল মেসির উত্তরসূরী। তাকে গত মৌসুমেই দেওয়া হয়েছে মেসির নাম্বার টেন জার্সি। একইভাবে নতুন আক্রমণ গড়তে ম্যানচেস্টার সিটি থেকে ৫৫ মিলিয়ন ইউরো দিয়ে ফেরান তোরেসকে কিনেছে বার্সা।

ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনহাকে লিডস থেকে চলতি মৌসুমে দলে টেনেছে জাভির বার্সা। কিন্তু চলতি মৌসুমে তাদের কেউই প্রত্যাশা মিটিয়ে পারফরম্যান্স করতে পারেননি।

আগামী মৌসুমে নতুন ফুটবলার কিনতে চায় বার্সা। সেজন্য তাদের ফাতি-রাফিনহাকে বিক্রি জরুরি। কারণ অর্থ সংকটে আছে ক্লাবটি। এরই মধ্যে ফাতির এজেন্টের সঙ্গে কথা বলেছে বার্সা কর্তৃপক্ষ। তাকে কেনার ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী।

অন্য দিকে রাফিনহায় চোখ আছে প্রিমিয়ার লিগের কিছু ক্লাবের। চেলসি এবং আর্সেনাল এর মধ্যে অন্যতম। এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ইন্টার মিলান কিনতে চায় তরুণ ফেরান তোরেসকে। তবে রাফিনহায় এবং তোরেসকে কেনা দামে বিক্রি করতে পারবে না বলে মনে করা হচ্ছে।

সংবাদ মাধ্যম গোল জানিয়েছে, বার্সা আগামী মৌসুমে মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে চায়। সেজন্য ফাতি-তোরেসদের বিক্রির কথা ভাবছে তারা। এছাড়া বায়ার্ন মিউনিখ থেকে ধারে থাকা জোয়াও ক্যানসেলোকেও কিনতে পারে ক্লাবটি।