মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রুদ্ধশ্বাস এক জয় লখনৌর

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৫:২২ পূর্বাহ্ন
রুদ্ধশ্বাস এক জয় লখনৌর

লখনৌর সামনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ২১৩ রানের লক্ষ্য দেয়। নিকোলাস পুরান ১৯ বলে ৬২ রানের দানবীয় এক ইনিংস খেলে বসেন। পায় লখনৌ। নাটকীয়তার ম্যাচে ২১৩ তাড়া করতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল লখনৌ। সেখান থেকে মার্কাস স্টয়নিস ৩০ বলে ৬ চার আর ৫ ছক্কায় ৬৫ রানের মারকুটে ইনিংস খেলেন।

এরপর অসাধ্য সাধনের মূল কাজটা করেন নিকোলাস পুরান। ৪ বাউন্ডারি আর ৭ ছক্কার মারে ১৯ বলে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে আসেন পুরান। তারপরও নাটক হয়েছে। ১৭তম ওভারের শেষ বলে পুরান আউট হন।

শেষ ওভারে ৫ রান দরকার ছিল লখনৌর। হাতে ৩ উইকেট। হর্ষল প্যাটেল প্রথম ৫ বলে ৪ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। পিনপতন নীরবতা তখন ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। লখনৌর ১ বলে দরকার ১।

ব্যাঙ্গালুরু শেষ উইকেটটি ফেলে দিতে পারলে ম্যাচ টাই। এমন সময় ননস্টাইকের রবি বিষ্ণুই অর্ধেক ক্রিজ চলে গেলে শেষ সময়ে খেয়াল করে মানকাডিং করতে যান হর্ষল প্যাটেল। প্রথম দফায় স্টাম্প ভাঙতে না পেরে থ্রো করেন হর্ষল। ততক্ষণে বিষ্ণুই চলে এসেছেন ক্রিজের ভেতর।

শেষ বলটি স্ট্রাইকিং এন্ডে থাকা আভেশ খান লাগাতে পারেননি, উইকেটরক্ষক দিনেশ কার্তিকের কাছে চলে যায়। কিন্তু কার্তিক প্রথম দফায় বল ধরতে না পারলে দৌড় দেন আভেশ, হয়ে যায় এক রান। রুদ্ধশ্বাস এক জয় পায় লখনৌ।