শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নির্বাচনে অংশ নেবেন না আরিফ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ৮:২১ অপরাহ্ন আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ন
নির্বাচনে অংশ নেবেন না আরিফ

বুধবার (১২ এপ্রিল) লন্ডনে যুবদলের এক ইফতার মাহফিলে অংশ নিয়ে আসন্ন নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরিফুল হক চৌধুরী বলেন, এ সরকারের আমলে দুবার সিলেটের মেয়র নির্বাচিত হয়েছি; কিন্তু এবার যেহেতু আমার দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, এ স্বৈরাচারী সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, সেই সিদ্ধান্তে অটল থেকেই আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না।

তিনি আরো বলেন, নেতার সঙ্গে আমার মিটিং হয়েছে। তিনি আমাকে সিগন্যালও দিয়েছেন, তবে সেটি গ্রিন না রেড সিগন্যাল, তা সময়ই বলে দেবে। সিলেট থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।