মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাকিবের সঙ্গে একমত মাশরাফীও

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ৭:২৯ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সাকিবের সঙ্গে একমত মাশরাফীও

সাকিবের সেই কথার ভিত্তিতেই মাশরাফীর কাছে জানতে চাওয়া হয়েছিল চলতি বছর সম্পর্কে। মাশরাফীও সাকিবের সঙ্গেই সহমত পোষণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে মাশরাফী বলেন, ‘দলের সেরা খেলোয়াড় যদি বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমার মনে হয় সাকিব এই কথা বলেছে, কারণ সারা বিশ্বে এত অভিজ্ঞ দল আর নেই। অস্ট্রেলিয়াও বাংলাদেশের মতো এত অভিজ্ঞ নয়। এখন আমাদের একটা তো টুর্নামেন্ট জেতার সময়।’চলতি বছরেরই শেষভাগে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপও হবে। মোটামুটি অভিজ্ঞতায় ভরা বাংলাদেশ দল যেকোনো একটা শিরোপা জিতবে এমনটাই মনে করেন মাশরাফী। অভিজ্ঞতায় যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে সেটাও স্পষ্ট করে জানালেন তিনি।

মাশরাফী বলেন, ‘এটা এশিয়া কাপ হতে পারে, বিশ্বকাপ হতে পারে। এখন জেতার সময়। সবচেয়ে তরুণ খেলোয়াড় ধরুন, শান্ত একজন। সে-ও ৪-৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আপনি এর চেয়ে অভিজ্ঞ দল তো পাবেন না। অন্য দলে হয়তো ২ বছরের অভিজ্ঞতা নিয়ে খেলছে ৬-৭ জন। সাকিবের কথাকে আমি সমর্থন করি। এ বছর আমাদের জন্য বিরাট একটা বছর হতে পারে, যদি সবাই সুস্থ থাকে আর ফর্মে থাকে।