মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘মুখ বন্ধ করতে পেরে খুশি’ ভারতীয়দের সমালোচনার জবাবে ব্রুক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ৯:১২ অপরাহ্ন আপডেট: ২৭ মে ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
‘মুখ বন্ধ করতে পেরে খুশি’ ভারতীয়দের সমালোচনার জবাবে ব্রুক

কিন্তু প্রথমবারের মতো আইপিএল খেলতে এসে তিন ম্যাচে ব্যর্থ হন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে ১৩, দ্বিতীয় ম্যাচে ৩ ও তৃতীয় ম্যাচে ১৩ রান করে আউট হন এ ব্যাটার। এ কারণেই নাকি ভারতীয় ফ্যানদের সমালোচনার শিকার তিনি। সেই ব্রুক সেঞ্চুরি করেছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সেঞ্চুরি করে জানালেন, সমর্থকদের মুখ বন্ধ করতে পেরে তিনি খুব খুশি।

আন্তর্জাতিক পরিমণ্ডলের পাশাপাশি আইপিএলে ভালো পারফরম্যান্সকেও অনেকে সফলতার মানদণ্ড হিসেবে বিবেচনা করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিটিকে স্থান দেয়া হয় আরও ওপরে। তাই হ্যারি ব্রুক যখন দেশের হয়ে ভালো খেলে আইপিএলে শুরুর তিন ম্যাচে খারাপ করলেন, তখনই রব উঠে ‘একে দিয়ে কিছু হবে না’। সমালোচনার ক্ষেত্রে ভারতীয় সমর্থকরা ছিলেন সবার চেয়ে এগিয়ে।

সমর্থকরা বোধহয় মুখ বন্ধ করেছেন। শুক্রবার (১৪ এপ্রিল) কলকাতার বিপক্ষে শতরান করেছেন তিনি। এবার আঠারোটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরও সেঞ্চুরির মুখ দেখছিল না আইপিএল। সেঞ্চুরিখরা কাটল ব্রুকের ব্যাটে ভর করে। রাইডার্সের বিপক্ষে ঠিক ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। ব্রুক এর আগে জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি করার নজির দেখিয়েছেন।

ইডেন গার্ডেন্সে ওপেন করতে নেমে ৩২ বলে হাফসেঞ্চুরির বৈতরণী ছোঁয়ার পর দুর্দান্ত প্রতাপে সেঞ্চুরি করেন ব্রুক। ৫৫ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি। ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছয়ের মার। তাতে ৪ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ। হায়দরাবাদ শেষে জয়ও পায় ২৩ রানের ব্যবধানে।

এরপর ব্রুক ক্রিকবাজের সঙ্গে বলেছেন, ‘‘ভারতীয় সমর্থকরা বলছেন,দারুণ খেলেছে’। কিন্তু কয়েক দিন আগেও তারা আমার সমালোচনা করেছে। তাদের মুখ বন্ধ করতে পেরে আমি খুশি।