ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

এলাকা সূত্রে জানা যায়, অপরিচিত লোকটিকে অনেকক্ষণ ধরে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন অনেকেই। তারাবির নামাজের সময় একটি বাচ্চা নিয়ে টানাটানি করতে দেখে লোকজনের সন্দেহ হয়। পরে বাসস্ট্যান্ডে থাকা শত শত লোক এসে তাকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। সঠিক তথ্য বের করতে এবং যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।

