বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিষিদ্ধ হতে পারেন ধোনি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ৮:৪১ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ২:০৩ অপরাহ্ন
নিষিদ্ধ হতে পারেন ধোনি

তারপরও একটা জায়গায় শঙ্কা রয়েই গেছে। আর তা হলো- পাঁচ ম্যাচে তিনটাতেই জয় পাওয়া দলটার। আসরে খেলা সবগুলোই ম্যাচেই বেশ ভুগেছেন তাদের পেসাররা। যার ফলে অতিরিক্ত রানের পাশাপাশি সময়ও নষ্ট হয়েছে।

নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে না পারলে আর্থিক জরিমানার সঙ্গে ম্যাচ থেকেও নিষিদ্ধ হতে পারেন অধিনায়ক। যারফলে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বীরেন্দর শেবাগ।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ধোনিকে দেখে খুশি মনে হচ্ছে না। ওর দলের বোলাররা নো-ওয়াইড দেয়া কমাতে পারছে না। অতিরিক্ত রান দেয়ার কারণে প্রতি ম্যাচেই ২-৩ ওভার বেশি বোলিং করতে হচ্ছে। একপর্যায়ে গিয়ে এমন যেন না হয় যে ধোনিকে নিষিদ্ধ করা হয়েছে এবং চেন্নাই অন্য কারো নেতৃত্বে খেলছে।

তিনি আরো বলেন, আমি প্রথম দিন (উদ্বোধনী ম্যাচ) খেলা দেখেই বলেছি, তাদের বোলিং বিভাগ দুর্বল। এটা নিয়ে ওদের কাজ করতে হবে। এই মৌসুমে কতটুকু উন্নতি করতে পারবে জানি না। তবু হাতে যা পুঁজি আছে, সেটারই যথাযথ ব্যবহার করতে হবে। বোলারদের আরো নির্ভুল হতে হবে। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের দিকে তাকান, তারা ৩০-৩৫টা ডট বল করেছে। তার মানে, প্রায় ৬ ওভার কোনো রান দেয়নি। এরপরেও ২১৮ রান দিয়ে ফেলেছে। কারণ, অতিরিক্ত বলগুলোতে অনেক চার-ছক্কা খেয়েছে।