বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ৯:৫৬ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১:১৯ অপরাহ্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিচিত্র কবরস্থান নামক স্থানে ট্রাক ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা পড়ে বাসটি।

নিহতরা হলেন শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল (৩৫) ও হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। তারা হলেন- বিউটি (২৫), তাহিরা (১৫), আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাঁপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশার (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯), আরিফ (২৭)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান রিভেন বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের দুটি বাস ওভারটেকিং করতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। পরে হতাহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরও ৩ জন মারা যান।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

জেলা পুলিশ সুপার মাহফুজ আল মামুন বলেন, এ দুর্ঘটনায় চারজন মারা গেছে। এর মধ্যে দুইজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।