বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গোলহীন রোনালদো, হারলো আল নাসর

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১০:০০ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
গোলহীন রোনালদো, হারলো আল নাসর

সৌদি প্রো-লিগে দুটি ম্যাচের পর আজ কিংস কাপে আল ভেহদার বিপক্ষেও জালে গেল না তারকা ফুটবলার রোনালদোর কোনো শট।

তিনটি ম্যাচেই জয়হীন আল নাসর। প্রো-লিগে আল ফায়হার সঙ্গে ড্রয়ের পর আল হিলালের কাছে হার।

এরপর কিংস কাপে আজ ভেহদার কাছেও ১-০ গোলে হেরেছে আল নাসর। ২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা করেছেন আল ভেহদার ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-দাবিদ বিওগুয়েল।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে পাড়ি জমানোর পর এরই মধ্যে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তারপরেও এই মৌসুমটা খালি হাতে শেষ করতে হতে পারে তাকে।

আল ভেহদার কাছে আজকের ম্যাচে হারে কিংস কাপের সেমিফাইনালেই শেষ হয়ে গেছে আল নাসরের পথ চলা। ওদিকে সৌদি প্রো-লিগে শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে আল নাসর।

সৌদি সুপার কাপ তো আগেই জিতে গেছে আল ইত্তিহাদ।