শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুদানে বাংলাদেশ দূতাবাস আক্রান্ত, গোলাগুলি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ৯:৫৪ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
সুদানে বাংলাদেশ দূতাবাস আক্রান্ত, গোলাগুলি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়েছে। একই সঙ্গে সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায়ও গুলি এসে পড়েছে।

খার্তুমের পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।