ইপিএলের ব্যাটন এখন সিটির কাছে?

তবে সেই ম্যাচটিতে ঘরের মাঠে জয়ের হাসিটা হাসলো ম্যানসিটিই, আর্সেনালের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়। আর এতেই আর্সেনাল অপেক্ষা দুই ম্যাচ কম খেলেও তাদের খুব কাছাকাছি পৌছে গেল তারা।
কেভিন ডি ব্রুইনার জোড়া গোলে আর্সেনালের বিপক্ষে এই ম্যাচে জয় পেল সিটিজেনরা। যার ফলে টানা ৮ ম্যাচে সিটির বিপক্ষে হারের দেখা পেল আর্সেনাল।
চলতি মৌসুমের শুরু থেকে নিজেদের সমর্থকদের বেশ দারুণ ফুটবলই উপহার দিচ্ছিল আর্সেনাল। যার ফলে ১৯ বছর পর ইপিএল শিরোপা জয়ের স্বপ্নে বুদ হয়েছিল দলটি। তবে সিটির বিপক্ষে এই হারে তাদের মুখে বিধ্বস্ততার ছাপ।
এমনকি চলতি মাসের শুরুতেও ইপিএল শিরোপা জেতার অন্যতম দাবীদার ভাবা হচ্ছিল দলটিকে। সেই সময়ে ম্যানসিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে ছিল তারা। তবে এরপরেই নিজেদের টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখেনি আর্সেনাল, যার ফলে শিরোপা থেকে অনেকটাই দূরে সরে গেল তারা।
পয়েন্টের হিসেবে ম্যানসিটি এখনও আর্সেনাল থেকে ২ পয়েন্ট পিছিয়ে থাকলেও, গানারদের তুলনায় দুই ম্যাচ কম খেলেছে তারা। কাজেই সেই হিসেবে বাকি ম্যাচগুলোতে পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ম্যানসিটির কাছে।

