মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে ইন্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ৯:১৬ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১:২০ অপরাহ্ন
জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে ইন্টার

সান সিরোয় সেমিফাইনালে দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতেছে ইন্টার। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় ফাইনালের মঞ্চে উঠেছে শিরোপাধারীরা।

এর আগে প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ সমতায়। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে সমান সমান থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ইন্টার মিলান। ম্যাচের ১৫মিনিটেই গোলের দেখা পায় ফিলিপে ইনজাগির দল। নিকোলো বারেল্লার থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো দিমারকো।

ব্যবধান দ্বিগুণ করতে পারতেন ইন্টারের আর্জেন্টাইন তাতকা লাউতারো মার্টিনেজ। কিন্তু তার নিচু শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি। গোল হজম করার পর ব্যাকফুটে চলে যাওয়া জুভেন্টাস দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি।

উল্টো আরেকটি গোল হজম করার উপক্রম হয়েছিল তাদের। হেনরিক মিখিতারিয়ানের গতিময় ভলি আটকান গোলরক্ষক, কিন্তু তাতে আটকায়নি ইন্টারের জয়োৎসব। এদিকে অপর সেমিফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফিওরেন্তিনা ও ক্রিমোনেসে।

প্রথম পর্বের ম্যাচ ২-০ গোলে জিতে সুবিধাজনক অবস্থানে আছে ফিওরেন্তিনা।