বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভায়েকানোর কাছে ফের হারলো বার্সেলোনা

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ৯:৩৩ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ভায়েকানোর কাছে ফের হারলো বার্সেলোনা

এ হারের পরও লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে জাভি হার্নান্দেজের দল।

৩১টি করে ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৬। আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। লিগে চলতি মৌসুমে এটা বার্সেলোনা তৃতীয় হার।

লা লিগায় ভায়েকানোর বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের একটিতেও জিততে পারেনি বার্সেলোনা। চার ম্যাচের তিনটি হেরে যায়, একটি ম্যাচ ড্র হয়। ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল করেন আলভারো গার্সিয়া।

বিরতির পর দ্বিতীয় গোলটি করেন ফ্রান্সিসকো গার্সিয়া। ৮৩ মিনিটে এসে রবার্ট লেভানডফস্কির গোলে ব্যবধান কমায় বার্সেলোনা।