শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সংসদীয় আসনের শুনানিতে হাতাহাতি, আহত ১

প্রকাশ: ৪ মে ২০২৩, ৫:৫৭ পূর্বাহ্ন আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ন
সংসদীয় আসনের শুনানিতে হাতাহাতি, আহত ১

আজ ছিল কুমিল্লা পাঁচটি সংসদীয় আসনের আবেদনের পক্ষে বিপক্ষে শুনানি। শুনানিতে এসে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িতে পড়েন কুমিল্লা-১ ও ২ আসনের সংক্ষুব্ধরা, যারা দাউদকান্দি ও মেঘনা থেকে এসেছিলেন। তবে বড় কোনো ঘটনার আগেই পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরই মধ্যে এক নারীর আঘাতে অন্য এক নারীর কপাল কেটে যায়।

এছাড়া একটি গাড়ির গ্লাস ভাঙচুর ও কয়েকটি প্রাইভেটকার ধাওয়া করে তারা। এ সময় মেঘনার মাটি যে, জালাল ভূইয়ার ঘাঁটি যে; মেঘনার মাটি, জালাল ভূঁইয়ার ঘাঁটি- প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়।

জানা গেছে, ৩৮টি আসনের সীমানা নিয়ে ইসিতে মোট ১৮৬টি আবেদন পড়েছিল। সবচেয়ে বেশি আবেদন পড়েছে কুমিল্লা অঞ্চলে ৮৪টি। সবচেয়ে কম আবেদন পড়েছে ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে, একটি করে।

রংপুর ও সিলেট অঞ্চলে কোনো আবেদন পড়েনি। অপরদিকে রাজশাহীতে ৪৩টি, বরিশালে ২৯টি, ঢাকায় ১৮টি এবং খুলনা ও ফরিদপুর অঞ্চল থেকে পাঁচটি করে আবেদন পড়েছে।

বুধবার (৩ মে) কুমিল্লা অঞ্চলের আবেদনগুলোর শুনানি হলো। আগামী ৭ মে রাজশাহী ও সিরাজগঞ্জের আপত্তিগুলোর শুনানি হবে।

এছাড়া, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা অঞ্চলের সীমানা নিয়ে যে আবেদনগুলো পড়েছে সেগুলোর শুনানি হবে ১১ মে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের আবেদনগুলোর শুনানি হবে ১৪ মে।