বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

প্রকাশ: ৪ মে ২০২৩, ১০:০০ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

ম্যাচের ৩৮ মিনিটে ফুলহাম ডিফেন্ডার ইসা দিওপ নিজেদের বক্সে দারউইন নুনিয়েজকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে নিজের ১৮ তম গোল করে লিভারপুলকে জয় এনে দেন মিসরীয় এই তারকা। এই গোলসহ ঘরের মাঠে টানা ৮ ম্যাচে গোল পেলেন তিনি।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলার আশা বাঁচিয়ে রাখল অ্যানফিল্ডের দলটি। ৩৪ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুলের চেয়ে ২ ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনে অবস্থান করা নিউক্যাসেল ইউনাইটেডের পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৫।

কিন্তু লিভারপুলকে আশা দেখাচ্ছে তাদের সাম্প্রতিক ফর্ম। মৌসুমের শুরু থেকেই ধুঁকতে থাকা দলটি শেষ পাঁচ ম্যাচেই পেয়েছে জয়ের দেখা।

নিউক্যাসেল ও ম্যানইউ যদি তাদের পরবর্তী ম্যাচগুলোতে পয়েন্ট হারায়; অন্যদিকে নিজেদেরকে বাকি চার ম্যাচে জিততে পারে লিভারপুল। তাহলে পয়েন্ট টেবিলে চারে উঠতে পারবে তারা। আর পয়েন্ট টেবিলে চারে থাকতে পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে লিভারপুল।